বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ 

বানিয়াচংয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) সকাল ১১ টায় একটি র‌্যালি বানিয়াচং সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও সমবায়ের প্রতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামিমা আক্তার, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মো. আব্দুর রহিম, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মোশারফ হোসেন, সমবায়ী রতীন্দ্র বিশ্বাস, খালেদ মাহমুদ প্রমুখ।

এছাড়া সমায় অফিসের সহকারী পরিদর্শক নয়নমনি সরকার, শুভ্রকান্তি দাস, বিভিন্ন অফিসার ও ১শ ৪৪টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে কালীপুর মৎস্যজীবি ও আড়িয়ামুগুর মৎস্যজীবি সমবায় সমিতিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ