বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সিংগাইরে হেফাজতে ইসলামের গণ সমাবেশ সফলভাবে সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সফলভাবে সম্পন্ন হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জের সিংগাইর ‍উপজেলা শাখার গণ-সমাবেশ।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিংগাইর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী, মাওলানা আহমাদ আলী কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মুফতি ফয়জুল করিম কাসেমী, মুফতি বশির উল্লাহ্, মুফতি মুনির হুসাইন কাসেমী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি আব্দুল ওয়াহ্হাব, মুফতি আব্দুল্লাহ্ ফারুকীসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৩ সালে সিংগাইর উপজেলার অর্ন্তগত গোবিন্দল নতুন বাজর স্পটে ৪ জনকে শহীদ, শাপল চত্বরের গণহত্যা, ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা-নির্যাতন, গণগ্রেফতার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ ও বর্বরচিত হত্যাকান্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দেশে- শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ