শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ২০ রমজানের মধ্যে বোনাস ও বকেয়া পরিশোধের দাবি পোশাক শ্রমিকদের  ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’  চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা নিজেকে ‘কুষ্টিয়ার ওপরওয়ালা’ দাবি করে ফের আলোচনায় আমির হামজা ‘মাধবদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দ্রুত প্রকাশ্য বিচার নিশ্চিত করুন’ রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করুন: ইসলামী আন্দোলন  ‘দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার’  বিএনপির সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক ও গণমাধ্যমিক সচেতনতাটা খুব দরকার নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকা থেকে অবৈধভাবে মজুদ করা ১৫৫ মণ (৬ হাজার ২০০ কেজি) সরকারি চাল জব্দ করেছে র‌্যাব। এই ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২)। তারা আক্কেলপুর উপজেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, রিতুল ও সাজেদুর দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে ফিডের বস্তায় রাখতেন। পরে সেসব চাল অধিক লাভের আশায় বাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা জব্দ করা হয়েছে। এসব বস্তায় ১৫৫ মণ চাল ছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা চালসহ দুইজন আসামিকে (শুক্রবার) বিকেলে র‌্যাব থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ