আরাফাত নুর>>
একটি আন্দোলন। যার সঙ্গে সম্পৃক্ত হয়েছিল সকল শ্রেণি-পেশার মানুষ। লাখো শিক্ষার্থী-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওটা এই আন্দোলন ক্রমশ রূপ পাল্টাতে থাকে। সরকারি বিভিন্ন বাহিনীর দমন-পিড়নের শিকার হতে হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনতাকে। এই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী, লেখক, কবি, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, সাইবারকর্মীরা সহ যে যেভাবে পেরেছেন সহায়তা করেছেন।
আন্দোলনকে ঘিরে সর্বস্তরের জনগণের পাশাপাশি দেশের কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ ছিল ঈর্ষনীয়।
যাদেরকে অভিহিত করা হয়েছে চব্বিশের যোদ্ধা হিসেবে। তেমনি এক যোদ্ধা জামিয়াতু ইবরাহিম সাইনবোর্ড মাদরাসা’র মুহাদ্দিস মুফতি আনিসুর রহমান কাসেমী।
পুরো আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেনà