এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার দুই বছর মেয়াদি ২০২৪-২৬ সালের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব এস এম আজাদ হোসেন এ কমিটির অনুমোদন দেন।
আগামী দুই বছরের জন্য শেখ মো. নাসির উদ্দিনকে সভাপতি ও মাহবুবুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৮২ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, মো. ইলিয়াস হোসেন লাবু, সহ-সাধারণ সম্পাদক শেখ মেরাজ হোসেন, মো. রকিবউদ্দিন ফারাজী, মো. আবু মুছা, অর্থ সম্পাদক আফজাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সà¦