শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১১ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের ফ্লাইট বন্ধ ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো বুঝিয়ে দিন: ইসলামী আন্দোলন ‘কেউ যেন কারো ওপর জুলুম করতে না পারে, এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব’ আদি রূপে ফিরবে রাজধানীর জিরানি-মান্ডা খাল  ‘ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে’ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, মাদরাসাপড়ুয়াদের সংখ্যাও উদ্বেগজনক  ‘ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে’ ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু

সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে গেল ট্রেন বিএডিসি গুদামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে যাওয়া ট্রেনের বগি।

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাশে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) গুদামের সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে গেছে। এতে বগিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে স্টেশনের ৭০৬ নম্বর রেকের ওয়াশ ফিডে (ধোয়ার স্থান) নেওয়ার সময় এসি ৭১১৫ নম্বরের বগিটি লাইনচ্যুত হয়।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নিরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেনের বগিটি বৈদ্যুতিক পরীক্ষার জন্যই একতা এক্সপ্রেসে সংযুক্ত করে ওয়াশ ফিডে নেওয়া হচ্ছিল। ট্রেনটিতে এ সময় গতি কিছুটা বেশি ছিল। এ জন্য সেটি প্রথমে লাইনের শেষ মাথায় দেওয়া বাফার ভেঙেছে এবং পরে বিএডিসি গুদামের সীমানাপ্রাচীর ভেঙে ঢুকে পড়েছে।

তিনি বলেন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এতে ট্রেনের শিডিউলের কোনো সমস্যা হয়নি। বগিটির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তাদের নির্দেশে বগিটির পুরো অংশ রেকে তোলা হবে।

বিএডিসি পঞ্চগড় কার্যালয়ের উপপরিচালক মো. মজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জেনেছি। আমাদের আলু বীজ হিমাগার যেখানে আছে, ভাগ্যক্রমে সেদিকে ঘটনাটি ঘটেনি। যে পাশে বিএডিসির সারের গুদাম নির্মিত হচ্ছে, সেদিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের প্রকৌশলীদের নিয়ে আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করব এবং কী ধরনের ক্ষতি হয়েছে, তা নিরূপণ করব। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ