বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফের ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কিন্তু কুয়াশার তীব্রতা বেড়ে গেলে সকাল সাতটা থেকে ফের ফেরি চলাচল ফের বন্ধ হয়ে  যায়।

রবিবার দিবাগত রাতে এই নৌরুট ঘন কুয়াশায় আচ্ছাদিত হয় পড়ে। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। দুর্ঘটনা এড়াতে রাত দুইটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

কুয়াশার তীব্রতা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল শুরু হয়। সকাল ছয়টা থেকে আবার কুয়াশা পড়তে শুরু করলে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি আটকে থাকে। পাটুরিয়া প্রান্তে তিনটি ও দৌলতদিয়া প্রান্তে ১১টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কমে গেলে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে সাতটা পর্যন্ত চলে। কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পুনরায় সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ