বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

জয়পুরহাটে চলন্ত ট্রেনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী ছিল। 

শুক্রবার রাতে জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসার পর চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। পরে জ্বলন্ত অবস্থায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায় ট্রেনটি। আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ট্রেনে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। এ সময় অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। 


সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, রাজশাহী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ‘উত্তরা এক্সপ্রেস’ মেইল ট্রেনটি শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে জামালগঞ্জ স্টেশন ছেড়ে জয়পুরহাট স্টেশন অভিমুখে যাত্রা করে। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছা মাত্র একটি বগিতে আগুন দেখতে পেয়ে স্টেশন ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে হতাহতের কোন ঘটনা ঘটেনি। কে বা কারা ট্রেনের বগিটিতে আগুন দিয়েছে তা জানতে তদন্ত চলছে।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ