সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

সিরাজগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক ও সনদ বিতরণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ২৫ জন ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠাকারী ইমামদের মাঝে বিতরণ করা হয়েছে চেক ও সনদ। বুধবার (২৯ নভেম্বর) সকালে শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়  চেক ও সনদ বিতরণী। 

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

এ বছর সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, চৌহালী পশ্চিম খাসকাউলিয়া জামে মসজিদের ইমাম ও উপজেলার মডেল কেয়ার টেকার ‘আব্দুল লতিফ’ । মোট ২৫ জনকে ২ লক্ষ ৮৬ হাজার ২৫০ টাকার চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে । 

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ