সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি


কিশোরগঞ্জের কটিয়াদীতে পয়েন্ট ভুলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে গচিহাটা স্টেশনে এ ঘটনা ঘটে। 


এতে ময়মনসিংহের উদ্দেশে্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ ঘটনায় ভোগান্তিতে পড়েছেন ২ ট্রেনের যাত্রীরা।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে্য ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আনিসুজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

স্থানীয় গছিহাটা পুলিশ ফাড়ির ইনর্চাজ নুরুজ্জামান বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তা ও বিকল্প রাস্তায় বাড়ি ফেরার কাজে সহযোগিতা করছি। 

কটিয়াদি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ্দুজ্জামান সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবেদন রেল অধিদপ্তরে পাঠিয়েছেন। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ