শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

১১ বছর বয়সেই হাফেজ ছোট্ট শিশু তামিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সেই হাফেজ হয়েছে ছোট্ট শিশু মো: তামিম হাসান। সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে সে।

জানা যায়, তামিম হাসানের বাড়ি ভোলার সদর উপজেলার চর মনসা গ্রামে। তার বাবার নাম নূর আলম আল-আমিন।

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কওমি মাদরাসা ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী তামিম। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবু জর ও সহকারী শিক্ষক হাফেজ জোবায়ের আহমাদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক তামিম হাসানের হিফজ সম্পন্ন হওয়ায় বেশ উচ্ছ্বসিত। 

এ প্রসঙ্গে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, ‘তামিম হাসানের বাবা খেটে খাওয়া একজন মানুষ। অনেক আশা করে তিনি তার সন্তানকে আমাদের এখানে ভর্তি করেছেন এবং আলহামদুলিল্লাহ ছোট্ট তামিম তার মা-বাবার আশা পূরণ করতে সক্ষম হয়েছে।’

তবে আর্থিক স্বচ্ছলতা না থাকায় তামিমের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারেননি তার বাবা। পরে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ তার পড়াশোনা ও যাবতীয় ব্যয়ভার গ্রহণ করে বলেও জানান প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। 

তিনি তামিম হাসানসহ তার পরিচালিত মাদরাসা এবং সেখানকার সব শিক্ষক ও শিক্ষার্থীর দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ