বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

প্রকাশিত হচ্ছে  মুহতামিমের রোজনামচা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রকাশিত হচ্ছে তরুণ লেখক আবু নাঈম ফয়জুল্লাহর স্মৃতিচারণ মূলক গদ্যের বই মুহতামিমের রোজনামচা  প্রকাশ করছে হেরার জ্যোতি প্রকাশন। বই সম্পর্কে লেখক বলেন- মুহতামিম হওয়ার পর দেখে উঠি জীবনের আরেক রূপ। নদীভাঙা মানুষের সংগ্রামী জীবন, তাঁতের বাহারি রঙের আড়ালে লুকিয়ে থাকা কষ্টকর দিন-রাত। কাঁধে তুলে নিই যমুনার বিশাল অববাহিকার কৃষক, শ্রমিক ও খেটেখাওয়া মানুষের সন্তানদের মানুষ করার গুরুদায়িত্ব। ধু ধু বালুচরের উত্তাপে বেড়ে ওঠা শিশুদেরকে ইলমে নববীর সবুজ ছায়ার স্পর্শ দেয়ার যিম্মাদারি।

 

আমরা কয়েকজন তরুণ পথ চলতে শুরু করি। যমুনা নদীর নৌকার বৈঠা ধরতে যাওয়া শিশু-কিশোরদের আমরা দিতে থাকি উম্মাহর হাল ধরার সবক। তাঁত ও পারলমের সিদ্ধ হওয়া জীবনে ছিটাতে থাকি হেরার আবে হায়াত।

 

... চার বছর পর যখন অতীতটাকে নাড়িয়ে দেখার জন্য দিনলিপির ফাইল খুলে বসি, তখন দেখি, অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার জমা হয়ে গেছে। জীবনের নানা দিক, নানা চ্যালেঞ্জ ও মুখরতা, যাপিত সময়, সময়ের চিন্তা, উত্তরবঙ্গে দেখতে থাকা জীবন, জীবনকে ঘিরে রাখা নানা কলরব, মানুষের ভালোবাসা ও বিরোধিতা সবই উঠে এসেছে এতে। নিছক এই অভিজ্ঞতাগুলো ধরে রাখার তাড়না থেকেই ‘মুহতামিমের রোজনামচার জন্ম।

 

বইয়ের নাম : মুহতামিমের রোজনামচা

লেখক : আবু নাঈম ফয়জুল্লাহ

প্রকাশক : হেরার জ্যোতি প্রকাশন

প্রচ্ছদ : কাজী যুবাইর মাহমুদ

জনরা : দিনলিপি

প্রকাশকাল : ইসলামি বইমেলা 2023

 

তামিম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ