বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ঢাকায় মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ইব্রাহিম খলিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্র্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে।  বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে মা মোসাঃ রাজিয়া বেগম পাথরঘাটা থানায় ১৫ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল খানের ছেলে। সে ঢাকার আব্দুল্লাহপুর এমদাদুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ইব্রাহিম খলিলের মা রাজিয়া বেগম বলেন, গত বুধবার বিকেলে পাথরঘাটার বাসা থেকে ইসলাম পরিবহনের গাড়িতে ঢাকার আব্দুল্লাহপুরের মাদরাসার উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে মাদরাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ইব্রাহিম খলিল মাদরাসায় যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইব্রাহিম খলিলের বড় ভাই রাকিব হাসান এক ফেসবুক পোস্টে লিখেন, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ যায়েদের বয়স ১৪ বছর, গায়ের রং ফর্সা, গায়ে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা ও মাথায় ছিল টুপি এবং চোখে ছিল চশমা। তার মুখমণ্ডলে হালকা ব্রণের দাগ রয়েছে ‌ এবং মাঝারি স্বাস্থ্যের অধিকারী। যদি কোন ব্যক্তি নিখোঁজের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হলো- মোঃ রাকিব হাসান- 01888582758

এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান গণমাধ্যমকে বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ