সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাদিরপুর ইউনিয়নের বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আব্দুল দাইয়ানের ২ ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় হাসান হুজুরের মাদ্রাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি খালে পড়ে যায়। এ সময় দুই ভাই ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আলম জানান, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আমরাও শুনেছি। তবে কারও কোনো অভিযোগ পাইনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ