বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জান্নাতিকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

তিনি জানান, নিহতের বাবা মোস্তফা পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মমিনপুর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলি এলাকায় তাদের বসবাস।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ