বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

ঢাকা দক্ষিণ সিটির ইমাম-মুয়াজ্জিনরা পেলেন ঈদের অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমাম-মুয়াজ্জিনদের কাছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৭ মার্চ) নগর ভবনে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এই অনুদান হস্তান্তর করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০ টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০ টাকা করে মোট ৮৪ লাখ ৫০ হাজার টাকা ঈদ অনুদান হিসেবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে, জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ