রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

লেবুর বাজারে আগুন, হালি ১০০ থেকে ১২০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত এক সপ্তাহে লেবুর দাম হঠাৎ বেড়ে ক্রেতাদের বিষম চাপে ফেলেছে বাজার। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৫০-৬০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় পর্যন্ত হয়েছে। অর্থাৎ এক সপ্তাহেই হালিতে বেড়েছে ৪০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ২৫ টাকা করে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

বাজারগুলোতে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ২৫ টাকা পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে।

লেবু নিতে আসা এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি।

আরেক ক্রেতা বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় নিতে পারছি না।

অপরদিকে বিক্রেতা মো. জামাল হোসেন বলেন, শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে। তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে।

এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  এর আশেপাশে বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ