বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

দক্ষিণ বাসাবো বালুর মাঠে শুরু হলো জাতীয় তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সবুজবাগের দক্ষিণ বাসাবো বালুর মাঠে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ঐতিহ্যবাহী অনুষ্ঠান জাতীয় তাফসীরুল কুরআন মাহফিল। জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই মাহফিল চলবে শুক্রবার (২১ নভেম্বর) পর্যন্ত।
 
আয়োজকদের মতে, প্রতি বছরের ন্যায় এবারও দেশের শীর্ষ মুফাসসির ও আলেমগণ কুরআনের আলোকে সমাজ, নৈতিকতা, জীবনাচরণ এবং ইমান-আকিদার বিভিন্ন দিক নিয়ে তাৎপর্যপূর্ণ বয়ান করবেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হচ্ছে তাফসীরের মূল পর্ব।
 
মাহফিলে তাফসীর পেশ করবেন—
মাওলানা আবদুল গাফফার (শাইখুল হাদীস, ঢালকানগর মাদরাসা, ঢাকা),
মাওলানা মুহাম্মদ ইসমাঈল (প্রিন্সিপাল, ইসলামিয়া মাদরাসা, ভবানীপুর, গোপালগঞ্জ),
মাওলানা মেরাজুল হক (ব্রাহ্মণবাড়িয়া),
মুফতী মিজানুর রহমান কাসেমী (সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ),
মাওলানা জুবায়ের আহমদ (খতিব, মতিঝিল সরকারি কলোনী জামে মসজিদ),
ও মাওলানা লোকমান সাদী (খতিব, কালীগঞ্জ বড় মসজিদ, কেরানীগঞ্জ)।
 
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
মাওলানা আবু তাহের রাহমানী,
মুফতী আবদুল হাফিজ কাসেমী,
মাওলানা আব্দুর রাজ্জাক নদভী,
মাওলানা শিব্বির আহমদ কাসেমী,
মাওলানা নূরুল আলম নদভী,
মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম,
মাওলানা মুহাম্মদ হেলালুদ্দিন,
মাওলানা লোকমান হাসান সাবেরী ও
মাওলানা শহীদুল ইসলাম মাহমুদী।
 
এছাড়াও দেশ-বিদেশের আরও বহু আলেম, ইসলামী চিন্তাবিদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
 
মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল আখির, চেয়ারম্যান, জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ।
আরজ পেশ করছেন ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা আবু দাউদ মুহাম্মদ জাকারিয়া।
 
ধর্মপ্রাণ মুসলমানদের আহ্বান
 
আয়োজকরা জানান, জাতীয়ভাবে আয়োজিত এই তাফসীর মাহফিলে প্রত্যাশিতভাবে হাজারো মানুষ অংশ নেবেন। কুরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করতে ধর্মপ্রাণ মুসলমানদেরকে দলে দলে মাহফিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ