রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরো হল প্রাঙ্গণকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা, সচেতনতা ও ইতিবাচক উদ্যোগের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) সকালে জিয়া হল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান  হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এই পরিবর্তনের পেছনে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গত কয়েক মাস ধরে হলের অভ্যন্তরে ধূমপানমুক্ত পরিবেশ সমর্থনকারী আবাসিক শিক্ষার্থীদের কক্ষগুলোতে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্টিকার সংস্থাপন, রুম-টু-রুম প্রচারণা এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তারা একটি ধূমপানবিরোধী স্টুডেন্ট ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই সিদ্ধান্ত ক্যাম্পাসে একটি সুস্বাস্থ্যময় ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্যোগটি অন্য হল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ