রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডাকসুর নির্বাচিত নেতারা এ বিষয়ে নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছেন বলে জানিয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল ছাত্রলীগ। ওই নির্বাচনের পর ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ২০২৫ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মহিউদ্দিন খান।

তিনি বলেন, ‘২০১৯ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছিল, তেমনি ২০২৫ সালের দ্বিতীয় সাধারণ সভায় এ সদস্যপদ বাতিল করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি এ সিদ্ধান্তে নীতিগতভাবে একমত পোষণ করেছেন। তাই এটি বাতিল এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।’

মহিউদ্দিন খান আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছি, তাদের প্রত্যাশার জায়গা থেকেই ডাকসুর কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল— সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব, এখনো সে চেষ্টাই করছি।’

তিনি জানান, প্রতিশ্রুত কাজগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে— অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন। তার ভাষায়, ‘সেবামূলক কাজের অনেকগুলো এখন দৃশ্যমান হয়েছে, আরও কিছু শিগগিরই হবে। আর নীতিগত পরিবর্তনের কাজের প্রক্রিয়াও শুরু হয়েছে। যদিও সব এখনই বাস্তবায়ন করা সম্ভব নয়, আমরা তা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ