বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সচিবালয়ে ইবতেদায়ি শিক্ষকদের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচনা করার জন্য সচিবালয়ে গিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

রবিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পর ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয় পুলিশ। পরে সাত সদস্যের প্রতিনিধি দল আলোচনা করার জন্য সচিবালয়ে যান।

আজকের মধ্যেই দাবি আদায় হবে এমনটা প্রত্যাশা করছেন শিক্ষক নেতারা। তবে, দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা। 

তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছে। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান আন্দোলনরত শিক্ষকরা।

আজ প্রেস ক্লাবে জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের সঙ্গে সংহতি জানাতে এসেছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ