বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আগারগাঁও থেকে মাদরাসাছাত্র আব্দুল্লাহ নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর আগাঁরগাও থেকে খাজা মো. শফিকুল ইসলাম আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসায় গিয়ে আর বাড়ি ফেরেনি সে। এরপর রবিবার বিকেলে শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। জিডি নং ১২৩৪।

নিখোঁজ শফিকুল ইসলাম আব্দুল্লাহ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের অডিট অফিসার খাজা আমিনুল ইসলামের ছেলে। সে স্থানীয় আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসার ছাত্র।

পরিবারের দাবি, আগারগাঁও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদরাসা থেকে শেরেবাংলানগর সরকারি কলোনির বাসায় ফেরার পথে নিখোঁজ হয়।হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি-পাজামা।

তার গায়ের রং ফর্সা। কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে নিকটস্থ থানায় বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল বলেন, ‘মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার বিষয়ে কাজ করছি। এখন ঘটনাস্থলে আছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ