বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি ‘কুরআন শিক্ষা বোর্ড’-এর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে কুরআন শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে এবং কুরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর উপ-পরিচালক (প্রশিক্ষণ) মাওলানা মিজানুর রহমান নোমানী।

তিনি বলেন, আগামী প্রজন্মকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নৈতিক শিক্ষার বিকল্প নেই। কুরআন শিক্ষা মানুষের চরিত্র গঠনে অপরিহার্য এবং এটি সমাজে সহানুভূতিশীল ও দায়িত্বশীল জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখে। কোমলমতি শিশুদের শুরু থেকেই কুরআনের আলোকে শিক্ষা দিলে তারা অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং, মাদকসেবী ও ইভটিজারের সৃষ্টি হবে না; দেশে অস্থিতিশীল পরিবেশও তৈরি হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর দারুস সালামস্থ একটি মিলনায়তনে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত "তা'লীমি জোড়" (শিক্ষক প্রশিক্ষণ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মুফতী মোঃ মাছউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস মুফতি জামাল উদ্দিন পিরোজপুরী, মাওলানা মিজানুর রহমান মাদারীপুরী, মুফতি আবু সাঈদ সিদ্দিকী, মাওলানা গাজী আসাদুল্লাহ গালিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আল আমিন, হাফেজ বশির আল হাবিব, মাওলানা রেজাউল করীম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ