রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোর পৌনে ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগরা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়৷ এখন পর্যন্ত তাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ