বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ফিদায়ে মিল্লাত একাডেমীর পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোকিত ভবিষ্যৎ গঠনে জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্দেশ্যকে সামনে রেখে রাজধানীতে অবস্থিত ফিদায়ে মিল্লাত একাডেমীর উদ্যোগে এক জমকালো পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, পাঠে অগ্রগতি, শৃঙ্খলা, কুরআন তিলাওয়াত ও আদর্শিক আচরণ বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মেট্রোস্টেশন সংলগ্ন ফিদায়ে মিল্লাত একাডেমী মিলনায়তনে একাডেমীর সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে এবং একাডেমীর পরিচালক ও ফিদায়ে মিল্লাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মাসরুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে  জামিয়া সুবহানিয়া তুরাগ, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মহিউদ্দীন মাসুম বলেন, শুধু একাডেমিক শিক্ষায় নয়; আদর্শ, নৈতিকতা ও ইসলামি মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়াই আমাদের লক্ষ্য। এই একাডেমি হবে দীন ও দুনিয়ার সংমিশ্রণভিত্তিক শিক্ষার আদর্শ মডেল।

অনুষ্ঠান শেষে বরেণ্য ওলামায়ে কেরাম ও শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ দোয়া করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ