রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

রাজধানী ঢাকাতে আজ যেসব কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পানিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

কেরানীগঞ্জে সকাল ১০টায় শুভাঢ্যা খাল পুনর্খনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কর্মসূচি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম সকাল ১১টায় রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সেখানে জরুরি বন্যা মোকাবিলায় চীন সরকারের অনুদান সরঞ্জাম হস্তান্তর করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টার কর্মসূচি

রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিকেল ৩টায় ‘স্বাস্থ্যসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ