রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

অংকুরের আয়োজনে জুলাই স্মরণ ও বিচার দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় শিশু-কিশোর সংগঠন অংকুরের আয়োজনে আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান স্মরণ প্রতিযোগিতা ও মানববন্ধন”। এতে ২০২৪ সালের ঐতিহাসিক অভ্যুত্থানে নিহত শিশু-কিশোর শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সকালে অংকুর মিলনায়তনে আয়োজন করা হয় প্রবন্ধ, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পাঁচটি গ্রুপে বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পরে পুরানা পল্টনে শতাধিক শিশু-কিশোর মানববন্ধনে অংশ নেয়। তারা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানে স্লোগানে হত্যাকারীদের বিচারের দাবি তোলে। বক্তৃতায় শিশু-কিশোররা স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ২০২৪ সালের অভ্যুত্থানে শহীদ শিশুদের বিচারের আহ্বান জানায়। একইসঙ্গে তারা রাজনৈতিক কারণে শিশু হত্যার অবসান ও শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ আইন প্রণয়নের দাবি জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুরের পরিচালক শাহ্ শিহাব উদ্দিন এবং পরিচালনা করেন নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অংকুর উপদেষ্টা মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও কাজী আরিফুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, রাফকাতুল রাকিব, আহনাফ, কাজী মুয়াজ মুহাম্মদ, তানজিল ফাইয়াজ ও মাহির উদ্দিন মিসবাহ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ