রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

‘সমকামিতা ও ট্রান্সজেন্ডারের ফিতনা রুখতে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার ইস্যুতে দেশের মানুষকে সচেতন করতে ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি’ এবং ‘পলিসি রিসার্চ ফাউন্ডেশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেন্ডার ফিতনার কবলে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স সংলগ্ন হোটেল আশরাফীতে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ড. খন্দকার রাশেদুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. সরোয়ার হোসেন। 

প্রধান আলোচক বলেন, ‘সমকামিতা ভাষা ও সংস্কৃতির আড়ালে বাংলাদেশে প্রচারিত হচ্ছে। এর পেছনে দেশেরই কিছু নীতিনির্ধারক কাজ করছে।’

তিনি আরও দাবি করেন, ‘বিশ্বজুড়ে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে জাতিসংঘ সক্রিয় ভূমিকা রাখছে। ইতোমধ্যে অধিকাংশ রাষ্ট্রে এই মতবাদ বৈধতা পেয়েছে। এখন তারা মুসলিম দেশগুলোর দিকে নজর দিচ্ছে।’

ড. সরোয়ার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সম্পর্কে সতর্ক করে বলেন, ‘উপমহাদেশে নেপাল প্রথম রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয়ভাবে সমকামিতা বৈধতা পায়। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাত ধরেই সেখানে এটি প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘গত ২০ বছরে এলজিবিটি কর্মীরা এতদূর এগিয়ে গেছে যে, এখন আর শুধু সেমিনার যথেষ্ট নয়—রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে এখনই দৃঢ় অবস্থান নিতে হবে।’

সভাপতির বক্তব্যে ড. খন্দকার রাশেদুল হক বলেন, ‘এই বিষয়ে সামাজিক মাধ্যমে আরও বেশি লেখালেখি করতে হবে। পাশাপাশি আমাদের পরিচিত মন্ত্রী, সচিব এবং রাজনৈতিক নেতাদের বিষয়টি জানাতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে হবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গবেষক ও শিক্ষার্থীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ