রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

উত্তরায় ‘জুলাই মাদরাসা স্টুডেন্ট মুভমেন্ট’-এর  বিক্ষোভ মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণহত্যার দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীর উত্তরায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে “জুলাই মাদরাসা স্টুডেন্ট মুভমেন্ট”।

সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের অন্যতম সংগঠক এম আজিজ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মাহমুদ হাসান বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীরা জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। সেই আন্দোলনে শতাধিক ছাত্র শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এখনো কোনো সুষ্ঠু ও দৃশ্যমান বিচার হয়নি।”

তিনি বলেন, “আমাদের চার দফা দাবি ছিল—
১. জুলাই সনদের আনুষ্ঠানিক ঘোষণা,
২. আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা,
৩. জুলাই গণহত্যার দ্রুত বিচার,
৪. ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যার বিচার।

কিন্তু এসব দাবির কোনোটি বাস্তবায়নে সরকার দৃশ্যমান উদ্যোগ নেয়নি।”

বক্তারা অভিযোগ করেন, শহীদের রক্তকে অবমূল্যায়ন করে, আহতদের চিকিৎসাহীন রেখে সরকার ন্যায়বিচার ও মানবাধিকারের চরম অবমাননা করেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এইচ এম আবু সালেহ, ছাত্রনেতা হাফেজ রাফসান, তানভীর প্রমুখ।

বক্তারা অবিলম্বে দাবি পূরণের আহ্বান জানান এবং তা না হলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে আজমপুর বাসস্ট্যান্ড ঘুরে রাজলক্ষ্মী মোড়ে গিয়ে শেষ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ