রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ সংলগ্ন স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিমানটি নিচে পড়ে যায়, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার সংবাদ পান। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয় এবং আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে।

তিনি বলেন, “ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ