রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংর্ঘষে বেশ কয়েক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়।

সেখান থেকে বিকালে ঢামেক হাসপাতাল আনা হয়েছে। 
আহতরা হচ্ছেন, আদিব, লিয়ন, ফজলে হাসান, রাজিন, নাজমুস সাকিব, আহসান শামীমসহ ৭ জন। 

সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত আহসান শামীম (১৮)। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের কলেজের অদূরে বাস থেকে নামার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়া।

তাদের ছরিকাঘাতে সিটি কলেজের অন্তত ১৪/১৫ জন আহত হয়। সেখান থেকে পপুলার হাসপাতালে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে আসা হয়।
তিনি অভিযোগ করেন, ‘শুনেছি গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে, কে বা কাহারা মারধর করছে।

তা আমি জানি না। কিন্তু ওই কলেজের ছেলেরা আমাদের ওপর হামলা করেছে।’ 
অপর দিকে, ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে হাসান বলেন, ‘গতকাল আমাদের কলেজের  ইন্টারমিডিয়েট পড়ুয়া ছোটভাইদের মারধর করে অশ্লীল ছবি ধারণ করেছে। এসব নিয়ে আজ তাদের সাথে সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। আমি তাদের ফিরাতে গিয়েছিলাম। তখন আমি আহত হই।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ