টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিগের সাথীদের হত্যাকারী খুনি সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান করেছে সর্বস্তরের ইমাম উলামা ও তাওহীদি জনতা।
রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে ডিউটি অফিসার মো. জালাল উদ্দিন।

উপস্থিত ছিলেন- মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল হালিম, à