রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আবনায়ে বারিধারার সম্মেলন ৫ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার প্রাক্তন ছাত্রদের সংগঠন আবনায়ে জামিয়া মাদানিয়া বারিধারার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারি ( সোমবার ) সকাল ১০টায় বারিধারা মাদরাসায়  এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় জামিয়া মাদানিয়া বারিধারার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমি ও নাজিমে তালিমাত হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমি ।

উপস্থিত ছিলেন মুফতি বশির আহমদ, মুফতি বশিরুল হাসান খাদিমাদী, মুফতি সিদ্দিকুল ইসলাম তোফায়েল,মুফতি মাস‌উদ আহমদ, বিশিষ্ট লেখক মাওলানা খন্দকার মনসুর আহমদ, মাওলানা শহিদুল্লাহ,মুফতি জাকির হোসাইন কাসেমি, মুফতি আমজাদ হোসাইন হেলালী, মাওলানা হাবিবুর রহমান আকন্দ, মাওলানা আব্দুল্লাহ আল কাফী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি শরীফুল ইসলাম, মাওলানা হাসান আহমদ, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা সুলাইমান মাদানী, মাওলানা আমানুল্লাহ আরমান ও মুফতি মুহাম্মদুল্লাহ কাসেমী প্রমুখ।

এদিকে জামিয়া বারিধারার প্রাক্তন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুফতি সিদ্দিকুল ইসলাম তোফায়েল ও সদস্য সচিব মুফতি জাবের কাসেমি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ