বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সচিবালয় এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীতে আজ দেশের বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে পুরো ঢাকায় কঠোর নিরাপত্তা রয়েছে। বাদ যায়নি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয় এলাকা। সচিবালয়ের খুব কাছেই দুটি সমাবেশ হতে যাচ্ছে।
 
বিএনপির সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর সচিবালয় থেকে অদূরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। সরেজমিনে সচিবালয় এলাকায় ঘুরে কঠোর নিরাপত্তা বলয় দেখা গেছে।
 
সচিবালয়ের সামনে মূল গেটে র‌্যাবের কয়েকটি গাড়ি দেখা গেছে, র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। জিরো পয়েন্ট মোড়ে পুলিশের অবস্থান রয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে সচিবালয়ের পশ্চিম পাশে পুলিশের অবস্থান রয়েছে, ফায়র সার্ভিসের গাড়িও দেখা যায়।
 
নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাবের এক কর্মকর্তা বলেন, আমরা সকাল থেকে সচিবালয় এলাকায় টহলে রয়েছি। সচিবালয় ও তার আশপাশের এলাকায় যেকোনো ধরনের নিরাপত্তায় তৎপর রয়েছি।
 
এদিকে, সকাল থেকে ঢাকার সবগুলো প্রবেশমুখেও করা হচ্ছে তল্লাশি। বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ