রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে প্রস্তুত আওয়ামী লীগের মঞ্চ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই সমাবেশ শুরু হবে শনিবার (২৮ অক্টোবর) বিকেল ২টায়। এছাড়া সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যোগ দেবে। সমাবেশে কয়েক লাখ লোক আনার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি।

দেখা যায়, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্য রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চটি তৈরি করা হয়েছে। তার আশপাশে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম।  

সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমাদের মঞ্চের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১১টার পর থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করবেন। এখন সময়ের অপেক্ষা। আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো। এর আগে বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ