রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মহাখালীর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। একইসঙ্গে আগুন নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি যৌথ দলও।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, মহাখালীর খাজা টাওয়ারে বিকেল ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

এদিকে, সশস্ত্র বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক ক্ষুদে বার্তায় জানিয়েছে, সেনা নৌ ও বিমান বাহিনীর একটি দল মহাখালীর আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করবেন।

মহাখালীতে আগুন : আতঙ্কে ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামছেন অনেকে খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে।

আগুন লাগার পরপর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন এমন দৃশ্যও দেখা গেছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ