রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

এগারসিন্দুর যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে টিকিটের টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। কিশোরগঞ্জ থেকে ঢাকা আসার পথে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে বিকেল ৩ টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে সন্ধ্যা৬  টা ৪০ মিনিটে ঢাকা থেকে যেসব যাত্রীর ট্রেনটিতে যাওয়ার কথা ছিল তাদের টিকিট ফেরত নিয়ে টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনায় উদ্ধার কাজের জন্য পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। এছাড়া বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল।

সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলাপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে দেখা যায়, স্টেশনটির ৫ নম্বর কাউন্টারে ফেরত নিচ্ছে এগারসিন্দুর ট্রেনের টিকিট। এসময় কাউন্টারটিতে দীর্ঘলাইন দেখা যায়।

টিকিট ফেরত দেওয়ার পরে এক যাত্রী বলেন, এগারসিন্দুর ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু স্টেশনে এসে শুনি ভৈরবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এখন তারা টাকা ফেরত নিচ্ছে। তিনি বলেন, ট্রেনে কিশোরগঞ্জে যেতে চেয়েছিলাম, এখন বিকল্প রাস্তা দেখতে হবে।

রনি নামের আরেকজন বলেন, বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট অনলাইনে কেটেছিলাম। স্টেশনে এসে অপেক্ষার পর শুনি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। টিকিট ফেরত নিয়েছে। বাড়ি যাওয়া হবে না।

লাইনে দাঁড়িয়ে থাকা হৃদয় নামের এক যাত্রী বলেন, বাড়িতে যেতে টিকিট কেটেছিলাম। দুর্ঘটনার কারণে ট্রেন যাবে না, তাই টিকিট ফেরত নিচ্ছে। তাই বাড়ি যাওয়া হবে না।

কাউন্টারে আরিফ নামের এক কর্মকর্তা বলেন, ভৈরবে দুর্ঘটনার কবলে পড়েছে এগারসিন্দুর ট্রেন। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ৬ টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু ট্রেন ছাড়ার কোনো সম্ভাবনা না থাকায় টিকিট ফেরত নেওয়া হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ