বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

‘মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, ইসরাইল গত দু’সপ্তাহ ধরে গাজায় যেভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশু হত্যা করে চলছে তা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল। গত দু’দিন আগে একটি হাসপাতালে বোমা নিক্ষেপ করে ইসরাইলী বাহিনী সহস্রাধিক চিকিৎসারত মানুষকে হত্যা করেছে। ইসরাইল গাজায় এভাবে একের পর এক নৃশংসতা ও বর্বরতা চালিয়ে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব ইসরাইলকে মদদ দিয়ে যাচ্ছে। তাদের মানবাধিকারের বুলি মুসলমানদের জন্য নয়। এই মুহূর্তে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ইসরাইলী হামলা বন্ধের পদক্ষেপ গ্রহণ করুন এবং বিপর্যস্ত গাজাবাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

শুক্রবার ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আজ বাদ জুমআ বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আব্দুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সেক্রেটারি জেনারেল রায়হান আলী, ঢাকা মহানগর দক্ষিণ-সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুফতি সাইফুল হক, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী দক্ষিণ, সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা, বরিশাল মহানগরী, নারায়ণগঞ্জ মহানগরী ও জেলাসহ বিভিন্ন জেলা মহানগরী ও উপজেলা শাখার উদ্যোগে ইসরাইলী বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ