বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত দোকানদারদের মারধরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে দোকানদারদের মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টায় এ ঘটনা ঘটে। 

আহতদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতরা হলেন- আলিফ (১৯) মাজহারুল ইসলাম (১৮), আজিম মাহমুদ তৌহিদ (২০), বাইজিদ বোস্তামি (১৯) ও নাসিব আলতাফ (১৯)।

শিক্ষার্থীদের সঙ্গে থাকা তাদের এক বন্ধু নাঈম জানান, ধানমন্ডির রবীন্দ্র সরোবারে ঢাবির ৫ জন শিক্ষার্থী ঘুরতে যান। পরে ফুটপাতের দোকানদারদের সঙ্গে একজনের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচজন শিক্ষার্থী আহত হয়।

আহত শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করে এই যুবক জানান, এদের মধ্যে আলিফ অমর একুশে হল, মাজহারুল ইসলাম ফজলুল হক হল, আজিম মাহমুদ তৌহিদ মুক্তিযোদ্ধা হল, বাইজিদ বোস্তামী অমর একুশে হল ও নাসিব আলতাব ওমর একুশে হলে থাকে।

তবে কি নিয়ে দোকানদারদের সঙ্গে শিক্ষার্থীদের মারামারি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে আহতদের মধ্যে আলিফের মাথায় আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ধানমন্ডি থেকে আহত অবস্থায় ঢাবির ৫ ছাত্রকে চিকিৎসা দেওয়ার জন্য জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি আমরা।

এসএনএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ