বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ মেয়রের পদত্যাগের দাবীতে নগর ভবন ঘেরাও করা হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটামী মাওলানা আরিফুল ইসলাম আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, নগরের ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ব্যর্থ মেয়রের পদত্যাগের দাবীতে নগর ভবন ঘেরাও করা হবে। নগরবাসীকে ডেঙ্গু প্রকোপে নিপতিত রেখে মেয়ররা বিদেশ ভ্রমণে আয়েসী জীবন কাটাচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা বরাদ্ধ দিলেও সিটি কর্পোরেশেনের অসাধু কর্মকর্তারা তা লুটপাট করে খেয়ে ফেলেছে।

নেতৃদ্বয় বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে চরম অব্যবস্থাপনা ও ব্যার্থতার পরিচয় দিয়েছে মেয়র। তাই ব্যর্থ মেয়রকে আর নগর ভবনে দেখতে চায় না নগরবাসী। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার স্বীকার করে মেয়র যদি সেচ্চায় পদত্যাগ না করেন তাহলে নগরবাসীকে সাথে নিয়ে নগর ভবন ঘেরাও-এর মত কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

নেতৃদ্বয় আরো বলেন, মশার বংশ বিস্তার রোধে এবং বিশেষ করে ডেঙ্গু মশার লর্ভার উৎস ধ্বংশে নগর বিশেষজ্ঞদের সকল পরামর্শকে অবজ্ঞা-অবহেলা করে মেয়র শুধু ‘মশার ক্ষতি’র সচেতনতা মার্কা বুকলেট প্রচারের থেরাপীতে নগরবাসীকে নিরাপদ রা্খার চেষ্টা করছেন।অথচ প্রতিদিন নগরীর হাজার হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখোমুখি হচ্ছে।এদিকে মেয়রের নূনতম কোন ভ্রুক্ষেপ নেই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ