বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে: ট্রাম্প ভালোবাসা ও সহমর্মিতার আহ্বান মাওলানা আরশাদ মাদানীর তুরস্কের নেতৃত্বে একদিন জেরুজালেম মুক্ত হবে, ঘোষণা তুর্কি মন্ত্রীর ভারতে হাসপাতালে বাধ্য করা হলো হিজাব খুলতে সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুরের মামলার রায় পেছাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত ২৪ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ধার্য করা হয়। মামলায় আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলান জামিনে আছেন।

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যু হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। এ ঘটনায় একই বছরের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

একই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে ডিবির পরিদর্শক আশরাফুল আলম আদিলুর রহমান ও নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ