বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

২২ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

আজ (৩ সেপ্টেম্বর) পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের খাস কমিটির মিটিংয়ে মহাসমাবেশ সফলের লক্ষ্যে সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠিত হয়।

বৈঠক শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দেশ আজ কঠিন সংকটে নিপতিত। বর্তমান নির্বাচন ব্যবস্থার উপর জনগণের কোন আস্থা ও আগ্রহ নেই। বিদেশীদের নানা রকম তৎপরতাও এখন দৃশ্যমান। অবস্থাদৃষ্টে মনে হয় অনিশ্চিত এক গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি আমরা। সরকারের একরোখা নীতির কারণেই আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বভাবিক কারণে সরকারকে এর দায় নিতে হবে।

দলের সহ-সভাপতি  মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব,সহ-সভাপতি এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ