রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তা এবং সমকালীন বৈশ্বিক সংকট উত্তরণে সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর আফতাবনগর মাদ্রাসায় বিশেষ সিরাতুন্নবী (সা.) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস হযরত মাওলানা সাইয়্যিদ সালমান মানসুরপুরী হাফি.।

আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) মাগরিব থেকে এশা পর্যন্ত আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা (আফতাবনগর মাদরাসা) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

আফতাবনগর মসজিদ মাদরাসা কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আফতাবনগর মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ আলী হাফি.।

আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয়, সামাজিক অস্থিরতা, পারিবারিক সংকট, সহিংসতা ও নানা ধরনের মানবিক সমস্যার মধ্য দিয়ে মানুষ সময় অতিবাহিত করছে। এ পরিস্থিতিতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সিরাতের আলোকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের পথনির্দেশনা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো নিয়েই সভায় বিস্তারিত আলোচনা হবে।

আলোচনা সভায় দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এতে অংশগ্রহণের জন্য দ্বীনি দাওয়াত জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ