সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮


আরজাবাদ মাদরাসায় আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আওলাদে রাসুল, প্রখ্যাত আলেম পরিবারের উত্তরসূরি সাইয়েদ মাওলানা আজহার মাদানী  রোববার (৫ জুলাই) দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ পরিদর্শন করেছেন।

তিনি শায়খুল ইসলাম হযরত সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর পৌত্র এবং সাইয়েদ আরশাদ মাদানী-এর সাহেবজাদা।

জামিয়ায় পৌঁছালে তাঁকে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি জামিয়ার মসজিদে দাওরায়ে হাদিস বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে সহিহ বুখারি থেকে একটি মূল্যবান দরস প্রদান করেন। তাঁর দরসে হাদিস অধ্যয়ন, ইলমের আমানত রক্ষা এবং দীনের খেদমতে আত্মনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

দরস শেষে তিনি জামিয়ার শিক্ষকবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে দিল্লির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।

বাংলাদেশ সফরকালে সাইয়েদ মাওলানা আজহার মাদানী দেশের বিভিন্ন জেলায় আয়োজিত একাধিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করেন এবং আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

জামিয়ার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া অতিথিকে স্বাগত জানান এবং জামিয়া থেকে প্রকাশিত কয়েকটি গ্রন্থ স্মারক হিসেবে তাঁর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নাযেমে তালিমাত ও শায়খে সানী মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন গোপালগঞ্জী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা রহমতে এলাহী আরমান, মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী, মাওলানা বশির আহমাদ, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা রিদওয়ানুর রহমানসহ জামিয়ার অন্যান্য শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ