বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

আলিয়া মাদরাসায় শিক্ষক পদে ইলমে কিরাআত সনদধারীদের আবেদনের সুযোগ দেওয়ার ঘোষণার পর কওমি ফারেগিনদের ইলমুল কিরাআত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বুধবার (২৪ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়া থেকে দাওরায়ে হাদিসে উত্তীর্ণ ফারেগীন যারা ইলমুল কিরাআত পরীক্ষা দিতে আগ্রহী, তাদের দ্রুতই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অংশগ্রহণকারীদের পরীক্ষার নিবন্ধন ও তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- মোট ২০০ নম্বরের এই পরীক্ষাটি নিম্নোক্ত বিষয়ের ওপর অনুষ্ঠিত হবে:

তিলাওয়াতুল কোরআন: ১০০ নম্বর।

তাজবীদুল কোরআন: ১০০ নম্বর। এক্ষেত্রে 'জামালুল কোরআন' ও 'মুকাদ্দিমা আল-জায়রিয়া' বই থেকে প্রশ্ন করা হবে।

পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের এখন থেকেই যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে বেফাক।

প্রসঙ্গত, বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে (আলিয়া মাদরাসা) সহকারী মৌলভী (কারী) এবং ইবতেদায়ী কারী পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার শর্তাবলি পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সহকারী মৌলভী (কারী) পদের ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল (মুজাক্কিব)/আলিম (মুজাক্কিব মাহির) উত্তীর্ণ হতে হবে এবং সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। অথবা, সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/দারসে কেরাত/কারী/হাফিজে কুরআন উত্তীর্ণ সনদের পাশাপাশি সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল বা ফাজিল (অনার্স) ডিগ্রি থাকতে হবে।

আর ইবতেদায়ী কারী পদের ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীকে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রিসহ ৬টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত/হিফজুল কুরআন সনদপ্রাপ্ত হতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ