মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঢাকা ৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয় আগমীকাল বসুন্ধরা মাদরাসায় ইসলাহি বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ঢাকা কলেজে ছাত্রদল-শিবির রক্তক্ষয়ী সংঘর্ষ অস্বাভাবিক বিদ্যুৎ বিলের শিকার মাওলানা আজহারীও ড্রোন হামলায় কাঁপল সৌদি আরবের নাজরান বিমানবন্দর শিক্ষার্থীদের জন্য দারুল উলুম দেওবন্দের জরুরি নির্দেশনা

৫ আগস্ট বন্ধ থাকবে বন্ধ থাকবে আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার শীর্ষ এই দুই প্রতিষ্ঠান।

আল-হাইআতুল উলয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ সফর ১৪৪৮ হিজরি, ৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ সফর ১৪৪৮ হিজরি, ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে অফিসের কার্যক্রম যথারীতি শুরু হবে।

একই ধরনের বিজ্ঞপ্তিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশও জানিয়েছে, ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তাদের অফিসের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কওমি শিক্ষা-সংশ্লিষ্ট এই দুই শীর্ষ প্রতিষ্ঠানের কার্যালয়ও একদিনের জন্য বন্ধ থাকবে। বিভিন্ন মাদরাসাও ঘোষণা দিয়ে ছুটির কথা জানিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ