মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ এবার দারুল উলুম দেওবন্দ নিয়ে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ষড়যন্ত্র! কেয়ামত পর্যন্তও বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: শায়খে চরমোনাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ জমিয়ত সিলেট মহানগরের মাসিক বৈঠক অনুষ্ঠিত আগস্টের ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ১৩২, জরুরি অবস্থা জারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা, কোথাও ভারী বর্ষণের আভাস এক বসায় পুরো কুরআন মুখস্থ শুনিয়ে রেকর্ড গড়লেন মিসরের ফার্মাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানাল বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ছাত্রদের যুগোপযোগী করে গড়ে তুলতে মুহিউস সুন্নাহতে ‘ছায়া সংসদ’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

শিক্ষার্থীদের যুগোপযোগী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে দারুণ এক ব্যতিক্রমধর্মী ‘ছায়া সংসদের’ আয়োজন করেছে রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত জামিয়া মুহিউস সুন্নাহ ঢাকা। কওমি মাদরাসা অঙ্গনে এমন বিরল ও প্রশংসনীয় আয়োজন করে প্রশংসিত হচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৮ মে) মাদরাসাটির সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে মাদরাসার শিক্ষার্থীরা সরকার ও বিরোধী দলের ভূমিকায় অংশ নিয়ে দেশের উন্নয়ন, নীতি, জনস্বার্থ ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। 

তিনি আরও জানান, একদল শিক্ষার্থী সরকারদলীয় এমপি-মন্ত্রীদের ভূমিকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নীতির পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে বিরোধী দলের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা গঠনমূলক সমালোচনা ও বিকল্প প্রস্তাব হাজির করেন। 

অনুষ্ঠান শেষে বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা মুফতী মাছুম বিল্লাহ মাহমুদী। তিনি বলেন, এটি যদিও কোনো রাজনৈতিক মঞ্চ নয়; বরং শিক্ষার্থীদের চিন্তা, গবেষণা, নাগরিক সচেতনতা ও যুক্তিবোধ বিকাশের একটি শিক্ষামূলক প্রয়াস।

তিনি আরও বলেন, ইসলাম সত্য ও ইনসাফের কথা বলতে শেখায়। ভবিষ্যতে এসব শিক্ষার্থীই আলেম, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

ছায়া সংসদের স্পিকার ছিলেন মাদরাসার মুহাদ্দিস মাওলানা রিদওয়ান হাসান। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের শালীন, পরিমিত ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ