ওলিউল্লাহ মুহাম্মাদ
প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শিশুদের সৎ, শিক্ষিত, আদর্শবান এবং নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলা। শিশুকাল হলো চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তাদের মনে যে শিক্ষা ও দৃষ্টিভঙ্গি প্রোথিত করা হয়, তা সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায়। তাই রাষ্ট্রের শিক্ষানীতি ও পরিকল্পনা হওয়া উচিত ইসলামী মূল্যবোধকে কেন্দ্র করে, যা মানুষের ভেতরে সত্যিকারের সভ্যতা, শিষ্টাচার ও নৈতিকতা গড়ে তুলতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ-গানের জন্য ৬৫ হাজার শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, তা মুসলিম শিশুদের ধর্মীয় চেতনাকে ধ্বংস করে দেওয়ার এক আত্মঘাতী উদ্যোগ ছাড়া কিছু নয়।
আজকের বাস্তবতা অত্যন্ত ভয়াবহ। স্মার্টফোন এখà¦