জুমার খুতবায় অনেক সময় নারীদের নিয়ে অসম্মানজনক ও কটু মন্তব্য করা হয়- সম্প্রতি এমন অভিযোগ উঠেছে নারীবাদীদের পক্ষ থেকে। তাদের দাবি, কিছু ইমাম ও খতিব ইসলামের মূল শিক্ষা থেকে বিচ্যুত হয়ে নারীদের উদ্দেশে অপমানজনক ভাষা ব্যবহার করেন, যা ইসলামের মানবিক মূল্যবোধ ও নারীর মর্যাদার পরিপন্থী। অথচ ইসলাম ধর্মই নারীদের দিয়েছে সম্মান, মর্যাদা ও সুস্পষ্ট অধিকার। মহানবী হজরত মুহাম্মদ সা. ছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ।
জুমার খুতবায় নারীদের প্রসঙ্গে ইমাম ও খতিবদের ভাষা ও দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? কীভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর মর্যাদা উপস্থাপন করা যায়, যাতে তা হয় যথাযথ, শালীন ও গঠনমূলক। এসব বিষয়ে মতামত জানতে আওয়ার ইসলাম কথা বলেছে দেশের তিনজন খ্যাতিমান আলেম ও খতিবের সঙ্গে। প্রতিবেদন করেছেন: শাব্বির আহমাদ খান
‘খতিবরা নারীদের সম্মানজনক অবস্থান নিয়েই কথা বলেন’