শাব্বির আহমাদ খান
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। দুপুরের আগ মুহূর্তে একটি ট্রেনে এসে নামলেন পাঁচ মাদরাসা শিক্ষার্থী। তারা উত্তরবঙ্গে একটি জেলা শহর থেকে এসেছেন। সেখানে একটি মাদরাসায় পড়াশোনা করতেন। এবার তারা ঢাকায় পড়বেন। সেই উদ্দেশেই ঈদের ছুটি শেষ হওয়ার আগেই ঢাকায় চলে এসেছেন। রাজধানীর কয়েকটি মাদরাসা তাদের টার্গেট। এর মধ্যে দুইজন মিশকাত জামাত এবং তিনজন দাওরায়ে হাদিস পড়বেন।
আগে এক দুইবার ঢাকা এলেও শিক্ষার্থীদের কেউই ঢাকার পথঘাট খুব একটা চিনেন না। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিশকাত-দাওরা ঢাকায় পড়বেন এমন স্বপ্ন তারা অনেক দিন ধরেই লালন করেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই এবার ঢাকায় এসেছেন। কয়েকটি মাদরাসা রয়েছে তাদের পছন্দের তালিকায়। ভর্তি পরীক্ষা দিয়ে যেখানে সুবিধা হয় সেখানেই তারা ভর্তি হবেন।
শুধু এই কয়েকজন নয়, এবার দেশের বিভিন্ন এলাকা থেকে কওমি মাদরাসা শিক্ষার্থীদের ঢাকামুখী স্রোত লক্ষ্য করা গেছে। ঈদুল ফিতরের তিন চার দিন পর থেকেই ঢাকায় আসতে থাকেন শিক্ষাà¦
